ব্ল্যাকহোল এবং আইন্সটাইনের সম্পর্ক

আইন্সটাইন - Eisenstein


আবারো ব্ল্যাকহোলের প্রথম ছবি থেকে আমরা প্রমাণ পেলাম আইনস্টাইনের দেওয়া “জেনারেল থিউরি অব রিলেটিভিটি” যার আভিধানিক অর্থ 'সাধারণ আপেক্ষিক তত্ত্ব' সঠিক!!

আইনস্টাইন এই তত্ত্বটি ১৯১৫ সালে প্রথম প্রকাশ করেছিলেন,যা এখন থেকে  প্রায় ১০০ বছরেরও বেশি আগে। সাধারণ আপেক্ষিক তত্ত্ব মতে, স্থান এবং কালের বক্রতার মাধ্যমে মহাকর্ষীয় ত্বরণকে ব্যাখ্যা করা সম্ভব। স্থান-কালের মধ্যস্থিত পদার্থের ভর-শক্তি এবং ভরবেগের কারণেই এই বক্রতার উৎপত্তি ঘটে। সাধারণ আপেক্ষিক তত্ত্ব আমাদের বলে দেয়, ব্ল্যাকহোলের অস্তিত্ব রয়েছে এবং শুধু তাই নয় প্রতিটি ব্ল্যাকহোলের রয়েছে ইভেন্ট হরাইজন! যেখান থেকে কোনো কিছুই ফিরে আসতে পারে না, এমনকি আলোও না।

এই ইভেন্ট হরাইজনের একটি নির্দিষ্ট ব্যাসার্ধ রয়েছে যা নির্ভর করে ব্ল্যাকহোলটির ভরের উপর। আর আমরা ঠিক এগুলোই লক্ষ্য করেছি ব্ল্যাকহোলের প্রথম ছবিতে।

আইনস্টাইন আরও একশো বছর আগে যা বলে গিয়েছিলেন এখনও তা অক্ষরে অক্ষরে সত্য প্রমাণ হলো! পূর্ববর্তী এক শতকে সকল বাধা-বিপত্তি,পরীক্ষায় পাস করে এখনও টিকে আছে “সাধারণ আপেক্ষিক তত্ত্ব”!! আইনস্টাইন সত্যিই তাঁর সময় থেকে অনেক এগিয়ে ছিলেন।

No comments

Powered by Blogger.